পোস্টগুলি

Reimer–Tiemann Reaction: জৈব রসায়নের একটি গুরুত্বপূর্ণ Name Reaction

ছবি
Reimer–Tiemann Reaction: জৈব রসায়নের একটি গুরুত্বপূর্ণ Name Reaction জৈব রসায়নে (Organic Chemistry) কিছু বিক্রিয়া রয়েছে , যেগুলি শুধু পরীক্ষার জন্য নয় , শিল্প ও গবেষণাক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। Reimer–Tiemann Reaction ( রাইমার - টিম্যান বিক্রিয়া ) এমনই একটি Name Reaction , যার মাধ্যমে Phenol থেকে Salicylaldehyde প্রস্তুত করা হয়। NEET, JEE, WBJEE, CUET, CSIR-NET এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এই বিক্রিয়া থেকে নিয়মিত প্রশ্ন আসে। তাই শুধুমাত্র বিক্রিয়াটি মুখস্থ না করে এর মেকানিজম এবং বিশেষ পরিস্থিতিতে উৎপন্ন পদার্থ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত জরুরি। Reimer–Tiemann Reaction কী ? যখন Phenol - কে Chloroform (CHCl₃) এবং Aqueous NaOH বা KOH - এর উপস্থিতিতে উত্তপ্ত করা হয় এবং পরে Acidification করা হয় , মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসেবে অর্থো-হাইড্রোক্সিবেনজালডিহাইড এবং সামান্য পরিমানে para -হাইড্রোক্সিবেনজালডিহাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়াটিই Reimer–Tiemann Reaction নামে পরিচিত। রাইমা...