Grignard reagent: RMgX
Grignard reagent: RMgX
Dr. Suhasini Mahata
25/6/2026
তুমি চেয়েছিলে এক ফোঁটা জল,
অথচ জলই তোমার একমাত্র নিষিদ্ধ নগরী।
শুষ্ক ইথারের নিস্তব্ধ ঘরের কোণে.
ম্যাগনেসিয়াম যখন হাত ধরে অ্যালকাইল হ্যালাইডের..
জন্ম নেয় এক অদ্ভুত অস্থিরতা—R-Mg-X।
সে এক তীব্র নিউক্লিওফাইল,
ভেতরে তার কার্বনের এক বুক একাকীত্ব
আর ঋণাত্মক টান।
সে খোঁজে কোনো পজিটিভ কেন্দ্র, কোনো ইলেকট্রোফাইল,
ঠিক যেমন শুকনো মরুভূমি খোঁজে প্রথম বৃষ্টির আভাস।
কিন্তু মেঘ জমলেই তো বিপদ!
বাতাসের সামান্য আর্দ্রতা, একটুখানি জলের কণা—
মুহূর্তেই তাকে ভেঙে চুরমার করে দেয়,
অ্যালকেনের শান্ত স্রোতে হারিয়ে যায় তার সমস্ত তীব্রতা।
কার্বন-কার্বন নতুন বন্ধন গড়ার যে প্রতিজ্ঞা,
তা লুকিয়ে থাকে অ্যালডিহাইড, কিটোন আর
এস্টারের নীল আলোয়।
ধাপে ধাপে তৈরি হয় অ্যালকোহলের নতুন কোনো সংসার।
অ্যালকেনের শান্ত স্রোতে হারিয়ে যায় তার সমস্ত তীব্রতা।
তবুও তাকে থাকতে হয় একা,
একদম শুষ্ক, নাইট্রোজেনের এক নিস্পৃহ আবহে—
সৃষ্টির তীব্র নেশায়, নিজের ধ্বংস বাঁচিয়ে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন